বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০১৯
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:

নোয়াখালীর চাটখিল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কে মুন্সীর রাস্তার মাথা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আজ সকালে জননী পরিবহনের যাত্রীবাহী একটি বাস চৌমুহনী থেকে চাটখিল হয়ে রামগঞ্জ যাওয়ার পথে মুন্সীর রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে একটি খালে পড়ে ও এর প্রায় অর্ধেকটাই ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিন ব্যক্তি প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী উদ্ধার কাজ চালিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশও সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়ীতে অতিরিক্ত যাত্রী থাকার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451