বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে ফণীর আঘাতে ১০ জনের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৪৮৪ বার পড়া হয়েছে
ভারতে ফণীর আঘাতে ১০ জনের মৃত্যু

অনলা্িন ডেক্স:

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উড়িষ্যা ও উত্তরপ্রদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। ফণীর প্রভাবে সৃষ্ট বজ্রপাতে উত্তরপ্রদেশে আটজনের মৃত্যু হয়। আর গাছ উপড়ে ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উড়িষ্যায় দুজনের মৃত্যু হয়।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের চান্দাওলি জেলায় বজ্রপাতে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন আরও পাঁচজন। একই জেলায় গাছ উপড়ে প্রাণহানি ঘটেছে এক বৃদ্ধ ব্যক্তির।ওই রাতেই রাজ্যের সোনেভারদা জেলার পান্নুগঞ্জে বজ্রপাতে মারা যান এক তরুণ। এসময় গুরুতর আহত হয় আরও দুজন। পরে ওই দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।এদিকে উড়িষ্যায় পুরীর সাক্ষীগোপালে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর কেন্দ্রাপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।ফণীর দাপটে উড়িষ্যায় বহু গাছ উপড়ে গেছে। রাজ্যের বহু এলাকা বিদ্যৎহীন হয়ে পড়েছে। এছাড়া লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলবর্তী বহু গ্রাম। তাছাড়া ফণীর প্রভাবে উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হচ্ছে।উল্লেখ্য, আজ সকাল ৯টার দিকে ২০০ কিলোমিটার বাতাসের বেগে উড়িষ্যায় আঘাত করে ফণী। ভয়াবহ এই ঘূর্ণিঝড় আজ সন্ধ্যার দিকে বাংলাদেশে আঘাত করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।এ/ এমকে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451