মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ডাকাত সন্দেহে ফেনীতে তিনজনকে পিটিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৪৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালী সূবর্ণচরে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে খুন করেছে জনতা। এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে বলেছেন দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ পাঠান ।

হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা করছে।

আজ শনিবার সকালে ওসি আরো বলেন, ‘গতকাল রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল আলীপুর গ্রামের হেদায়েতুল্লাহ ম্যানেজার বাড়িতে হানা দেয়। লোকজন টের পেয়ে ডাকাতদলকে তাড়া দেয়। তখন তারা চারজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।’

‘গুরুতর আহত অবস্থায় আজ সকালে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন’, যোগ করেন ওসি।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু তাহের বলেন, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন আছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451