বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে মাদরাসা ছাত্র হত্যার অভিযোগে অধ্যক্ষসহ গ্রেপ্তার ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৩৭৯ বার পড়া হয়েছে

বাণিজ্যিক শহর চট্টগ্রামে এক মাদরাসা ছাত্রকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগে মাদরাসাটির অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হলেও  পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- অধ্যক্ষ আবু দারদা, হেফজ বিভাগের শিক্ষক তারেকুর রহমান, মো. জোবায়ের, আনাস আলী ও আব্দুস সামাদ।শুক্রবার দুপুরে নিহত হাবিবুর রহমানের বাবা আনিসুর রহমান বাদী হয়ে নগরীর বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই পাঁচ শিক্ষককে গতকাল বৃহস্পতিবার প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় আল জামিয়া আবু বক্কর আছ-ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। হাবিবুর রহমান (১১) নামে ওই শিশু মাদরাসার হেফজখানার হেফজ বিভাগের ছাত্র। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। নিহত হাবিবুর রহমানের স্বজনরা এটাকে নির্যাতনের পর হত্যা বলে দাবি করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451