মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

মানববন্ধন চলাকালে জঙ্গি সন্দেহে এক যুবককে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে সেখান থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলে শুক্রবার বিকেল ৪টায় ওই মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানববন্ধন শুরু হওয়ার পর রিকশাচালকের বেশে ঘোরাফেরা করতে থাকে ওই যুবক। ফুল প্যান্ট ও গেঞ্জি পড়া ওই যুবকের পিঠে একটি ব্যাগ ছিল। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তরুণ আটক করে তাকে টহল পুলিশের কাছে সোপর্দ করে।

প্রেস ক্লাবে দায়িত্বরত কোতোয়ালি থানার এএসআই তোজাম্মেল হক জানান , আটকের পর ওই যুবকের ব্যাগ তল্লাশি করে পুলিশ কিছু না পেলেও রিকশার যাত্রী বসার গদির নিচে দুটি ছোরা, একটি পেনড্রাইভ ও একটি দামি মোবাইল ফোন পাওয়া গেছে। ওই রিকশাচালক নিজের বাড়ি টাঙ্গাইল বলে জানালেও অন্যান্য প্রশ্নের উত্তরে অসংলগ্ন কথাবার্তা বলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে এক রিকশাচালককে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451