শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বনানীতে অগ্নিকান্ডে হতাহতে ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন সভাপতি ও সাধারণ সম্পাদক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৪১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি ঃ
রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন ধ্রুবতারা ফাউন্ডেশন সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রহমত উল্লাহ সোহাগ বুধবার রাতে এক যৌথ শোকবার্তায় সংগঠনের নেতারা বলেন, রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত প্রায় ২৫ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় দেশবাসী ও হতাহতদের স্বজনদের মতো আমরা গভীরভাবে সমব্যাথী। সম্প্রতি রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতেই আজ বনানীতে অগ্নিকান্ডের ঘটনায় আমরা গভীরভাবে বেদনাহত।
বনানী রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে এতো মানুষের হতাহতের ঘটনা মানুষকে শোকে ভারাক্রান্ত করে তুলেছে। এফআর টাওয়ারের বহুতল ভবনে এখন পযর্ন্ত প্রায় ২৫জন হতাহত হয়েছে বলে তা জানা গেছে , এ বিষয়ে আমরা গভীরভাবে উৎকন্ঠিত। আগুনে পুড়া নিহত লাশ গুলো উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের কোথাও না কোথাও প্রায়ই সড়ক, নৌপথ ও অগ্নিকান্ডের মতো দূর্ঘটনায় অকালে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। সারাদেশের মানুষ শোক ও বেদনার মধ্যেই বাস করতে হচ্ছে। আইনের শাসনের অনুপস্থিতির কারনেই দূর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। অগ্নিকান্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন যেন এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করতে পারে সেজন্য আমরা মহান আল্লার দরবারে মোনাজাত করছি। এফআর টাওয়ারের কর্তব্যরত উদ্ধারকর্মীদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা ও সমবেদনা। আহতদের আশু সুস্থতা কামনা করছি। অগ্নিদগ্ধ হয়ে যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য চিকিৎসক ও দেশের মানুষের প্রতি আমরা আহবান জানাচ্ছি।”

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451