বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বামী ও সাবেক প্রেমিকসহ দীপিকার বিদেশ যাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দীপিকার স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সাবেক প্রেমিক রণবীর কাপুরের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। অন্যদিকে রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়ার সঙ্গেও দীপিকার সম্পর্কটা মন্দ নয়। রণবীর সিং আলিয়াকেও বেশ ভালোভাবেই জানেন।

চারজনের এই বন্ধুত্বটাকে আরও একটু বেশি মজবুত করতে এবার বিশেষ পরিকল্পনা করেছেন  এই জুটিরা। এবার একসঙ্গে তারা যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন।  খবর মুম্বাই মিরর।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে  চলতি বছর নয়, বিশেষ এই ভ্রমণ হবে আগামী বছর।

করণ জোহরের শো ‘কফি উইথ করণ-৬’-এ একসঙ্গে এসেছিলেন দীপিকা ও আলিয়া। সেখানেই করণ জোহর তাদের ৪জনকে নিয়ে একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

সম্প্রতি আলিয়ার সঙ্গে দীপিকার বন্ধুত্বের সম্পর্ক বেশ গাঢ় হয়েছে। করণ জোহর তার শো-তে দীপিকাকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করেন। করণ বলেন, আলিয়া রণবীরের বর্তমান প্রেমিকা জেনেও দীপিকা কীভাবে এই বন্ধুত্ব তৈরি করেছেন?

করণের এই প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমি এমন একজন, যে অতীতের কথা মনে রাখার চেষ্টা করি না। নেগেটিভ চিন্তা মনের মধ্যে রাখার কোনও মানে হয় না। বাস্তবটা বুঝতে হবে। যখন কোনও দুটি মানুষ আর একসঙ্গে নেই, তখন বুঝতে হবে তার জন্য যথেষ্ট কারণ রয়েছে। আমি যখন রণবীর কাপুরের সঙ্গে সময় কাটিয়েছি, সেটা সুন্দর মুহূর্ত ছিল, তবে ওই পর্যন্তই। অতীতটা এখন অতীতই। ওই ভালো সময়টুকুই মনে রাখা ভালো, তিক্ততা নয়।’

দীপিকা-আলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলিয়াও খুশি। রণবীরের কাপুরের অতীত নিয়ে তিনি কখনও প্রশ্ন তোলেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451