সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

   বেগমগঞ্জ শীর্ষ অস্ত্রধারী ১০ মামলার আসামীকে গ্রেফতার করছে পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

 

 

 

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের শীর্ষ অস্ত্রধারী যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিন ডাকাত(২৬) কে গ্রেফতার করছে পুলিশ। নিজাম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে, খুন, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষন, অপহরণ, ছিনতাই সহ ১০টি মামলার ওয়ারেন্ট রয়েছে। বৃহস্পতিবার ভোরে অস্ত্রধারী নিজাম উদ্দিন ও তার অনুগত ৬-৭ জন সন্ত্রাসীরা ¯’ানীয় সড়কে সিএনজিতে যাত্রীদের আটক করে ছিনতাই করে মারধর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে অস্ত্রধারী যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনকে  আটক করলেও এ সময় অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিজাম উদ্দিন একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। নিজাম উদ্দিনকে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার কোর্টে প্রেরণ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিনের জামিন নামঞ্জুর করে  জেল হাজতে পাঠায়। ¯’ানীয়রা জানান, দীর্ঘদিন থেকে থানার তালিকাভুক্ত খুন, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন, ধর্ষন সহ ১০ টি মামলার আসামী যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনের নেতৃত্বে তার অনুগত ৬-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা সিএনজির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে আটক করে তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ছিনতাই করছে। যাত্রীরা বাধা দিলে  অস্ত্রধারীরা এলোপাতাড়ি পিটিয়ে আহত করলে তারা চিৎকার করে। ¯’ানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা¯’ল থেকে যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনকে আটক করলে অপর অস্ত্রধারীরা পালিয়ে যায়। বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ সাজেদুর রহমান সাজু জানান, ওই গ্রামে শীর্ষ অস্ত্রধারী নিজাম উদ্দিন ও তার অনুগতরা সড়কে যাত্রীদের কাছ থেকে টাকা ছিনতাই করে মারধর করছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনা¯’ল থেকে নিজাম উদ্দিনকে আটক করলে অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিজাম উদ্দিন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ও কোর্টে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র আইনে ১০ টি মামলা রয়েছে।

 

 

 

 

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451