মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বর্তমান মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৩৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় অর্জন করে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মনিরা বেগম এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী ২১ জানুয়ারি সোমবার মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশের মন্ত্রিসভা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হলেন তিনজন। গত ৬ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। পরের দিন ৭ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451