বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপিকে সামনে এগোতে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে : নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৩৮৪ বার পড়া হয়েছে
নাসিম

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে সামনে এগোতে হলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে।

আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এ দেশে আর কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি, কোনো দিনও মৌলবাদ, এই অশুভ শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।

বিএনপিকে আজকে ভুল স্বীকার করেই এগোতে হবে। মহাভুল তারা অতীতে করেছিল, এখনো করে যাচ্ছে। সে ভুল স্বীকার করে এগোতে হবে। এ দেশে অসাম্প্রদায়িক শক্তির কাছে তারা আর কোনো দিনও বিজয়ী হতে পারবে না’, বলেন নাসিম।

একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ে অতি উল্লসিত বা অতিরিক্ত আত্মপ্রত্যয়ে না ভুগে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সৈয়দ আশরাফকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নাসিম বলেন, বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফের অভাব অপূরণীয়। দলের নেতাকর্মীদের তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান মোহাম্মদ নাসিম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451