শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

জামায়াতের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনীতি না করার ব্যাপারে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।

এর আগে জামায়াতের সঙ্গে রাজনীতি না করার কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। এ প্রসঙ্গে মির্জা ফখরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের যা বক্তব্য, এটা তাঁর দলের বক্তব্য। এ বিষয়ে আমাদের দল কোনো আলোচনা করেনি এবং সিদ্ধান্ত নেয়নি।’

নির্বাচনের আগে সরকারের সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করতে চায় সরকার। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘কী জন্য এই সংলাপ, তা আমি জানি না। তবে এতটুকু বুঝি, এই সংলাপ যদি গতবারের সংলাপের মতো হয়, তাহলে এই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তা ছাড়া সংলাপের এজেন্ডা কী? আমাদের এজেন্ডা তো একটাই, এই নির্বাচনকে বাতিল করতে হবে এবং জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

 

এ সময় অন্যদের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর-উত্তম, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু উপস্থিত ছিলেন।

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের কবর জিয়ারত, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করতে আজ দুপুর পৌনে ১২টায় সিলেট পৌঁছান ঐক্যফ্রন্ট নেতারা। এরপর তাঁরা হজরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451