বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৪৫৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেস্ক :

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল হামিদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক ফলবোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা চালকসহ তিনজনই আটকা পড়েন। খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451