বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫০ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র একদিন বাকি। নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শুক্রবার সকাল ৮টায় নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হওয়ায়, আজ কোন প্রচার চালাননি প্রার্থীরা।

সাধারণ মানুষের নিরাপত্তা দিতে এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে রাজধানীর রাস্তায় সেনা বাহিনীর সদস্যদেরকে টহল দিতে দেখা গেছে আজ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

 

সেনাবাহিনীর সদস্যদের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে র‍্যাব ও পুলিশের টহল দল। এদিকে, টানা ছুটিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন সাধারণ মানুষ।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। ৩৮৯ টি উপজেলায় সেনা ও ১৮টি উপজেলায় নৌ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাঁরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

এছাড়া ছয়টি নির্বাচনী আসনে ইভিএম ব্যবহার করা হবে। ওই আসনগুলোতে নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে প্রতিটি কেন্দ্রে ৩ জন করে সশস্ত্র বাহিনী সদস্য দায়িত্ব পালন করবেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451