বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০ ঘণ্টা পর ফিরল থ্রিজি, ফোরজি ইন্টারনেট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মুখে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা ১০ ঘণ্টা বন্ধ রাখার পর তা আবার খুলে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নির্দেশে মোবাইল ইন্টারনেটের ওই সব সার্ভিস বন্ধ করে দেওয়া হয় বলে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর সূত্রে জানা যায়।

পরে আজ শুক্রবার সকাল ৮টার দিকে সেবাগুলো চালু করা হয় বলে জানান বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসাইন খান।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল রাতে এক চিঠির মাধ্যমে বিটিআরসি সাময়িকভাবে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবাগুলো বন্ধের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত কেবল টুজি ইন্টারনেট ও ভয়েস কল সেবা চালু রাখার ব্যাপারে চিঠিতে উল্লেখ করা হয়। মোবাইল ইন্টারনেটের দ্রুতগতি কমিয়ে দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনার পর এটি করা হয়।

বিটিআরসি আরো জানায়, চলতি বছরের নভেম্বর নাগাদ দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা নয় কোটি ১৮ লাখের বেশি। এর মধ্যে প্রায় আট কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

আগামী রোববার একাদশ  জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুজব, অপপ্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধ রাখার ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা হয়ে আসছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451