বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘জামায়াত-শিবির’ বলে হাতপাখার নেতাকর্মীদের হয়রানি, ইসিতে অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

‘জামায়াত- শিবির’ আখ্যায়িত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। দলটির প্রতীক ‘হাতপাখা।’

আজ সোমবার নির্বাচন ভবনে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল। এ সময়  প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা এসব অভিযোগ তুলে ধরে।

দলটির পক্ষ থেকে সিইসির কাছে ১২টি নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর, মিছিলে হামলা, প্রচারে বাধা প্রদানসহ নানা অভিযোগ করা হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েতউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেতাকর্মীদের জামায়াত-শিবির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা দেওয়া হচ্ছে।’

এ টি এম হেমায়েতউল্লাহ আরো বলেন, ‘নির্বাচন আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু তার কোনো উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। সরকারি দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রার্থীরাও আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে নির্দিষ্ট পরিচয়ের মানুষ ছাড়া অন্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’

 

 

 

 

 

সুত্র


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451