বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অন্য দলের প্রধানের ছবি নয় জোটের প্রার্থীদের পোস্টারে : ইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

জোটের প্রার্থীরা নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য দলের প্রধানের ছবি পোস্টার বা ব্যানারে ব্যবহার করতে পারবেন না। জাতীয় ঐক্যফ্রন্টের একটি চিঠির জবাবে আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর বিধি ৭ (৩) এবং ৭ (৪) এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার বা ব্যানারে ছবি ব্যবহার সম্পর্কে নির্দেশনা জানিয়ে এ চিঠি ইস্যু করেন নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুল হালিম খান।

চিঠিতে বলা হয়েছে, বিধি ৭ (৩)… পোস্টার বা ব্যানারে প্রার্থী তার প্রতীক ও নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না। তবে উপ-বিধি-৩-এ যা কিছুই থাকুক না কেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে সেক্ষেত্রে তিনি কেবল তার বর্তমান দলের প্রধানের ছবি পোস্টারে ছাপাতে পারবেন।

এই নির্দেশনা জানিয়ে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২০(১) অনুচ্ছেদ অনুযায়ী জোটভুক্ত কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী জোটভুক্ত অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করলেও আচরণ বিধিমালা অনুযায়ী তিনি তাঁর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টারে তাঁর নিজের দলের বর্তমান দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না।

তবে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া দলগুলোর নেতারা জোটপ্রধানের ছবি পোস্টার ও ব্যানারে ব্যবহার করতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্তর্ভুক্ত নিবন্ধনহীন দল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তাদের জোটপ্রধান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পোস্টারে ব্যবহার করতে পারবেন কি না জানতে চাইলে নির্বাচন কমিশনের উপসচিব আব্দুল হালিম খান এনটিভি অনলাইনকে বলেন, মাহমুদুর রহমান তাঁর পোস্টারে কার ছবি ব্যবহার করবেন এটা আমাদের দেখার বিষয় নয়। কারণ নাগরিক ঐক্য নির্বাচন কমিশনের নিবন্ধনভুক্ত নয়।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহারের বিষয়টি জানতে চেয়ে গত ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনে একটি চিঠি দেন জোটটির নেতারা। ইসি আজ সেই চিঠির জবাব দিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451