মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

পণ্য ওঠা-নামা ব্যাহত, মোংলায় ৩ নম্বর সংকেত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬০২ বার পড়া হয়েছে

আব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে আজ মঙ্গলবার দিনভর মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

দুযোর্গপূর্ণ আবহাওয়া বিরাজ করায় বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মেসার্স মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসানসহ অন্য ব্যবসায়ীরা।

এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘পিথাই’-এর প্রভাবে গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে এ এলাকায় শীতের তীব্রতা বেড়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘পিথাই’ ভারতের অন্ধ্র প্রদেশ এলাকায় দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবেই এ বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে আজ মঙ্গলবার ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ থাকায় বঙ্গোপসাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেরা উপকূলের কাছাকাছি নিরাপদে অবস্থান করছেন বলে জানিয়েছেন দুবলা ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, গত কয়েক দিনের ঘন কুয়াশা ও বৃষ্টিপাতে দুবলার চরের শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাছ শুকাতে না পারায় এরইমধ্যে প্রচুর মাছ নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন জেলে ও মহাজনরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451