সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

টেকনাফ থেকে লাইভে আসবেন শুভ-মিম ‘সাপলুডু’র শুটিং শেষে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৪৪২ বার পড়া হয়েছে

গুণী নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম চলচ্চিত্র ‘সাপলুডু’র শুটিং শেষ হচ্ছে আগামী ৩ ডিসেম্বর। এরই মধ্যে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির নির্মিতব্য ছবিটি বেশ আলোচনায় এসেছে। ছবিতে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও সালাউদ্দিন লাভলুর মতো তারকাদের দেখা যাবে।এই মুহূর্তে ছবিটির শুটিং চলছে টেকনাফে। সেখান থেকে পরিচালক দোদুল জানালেন, ছবিটির শুটিং শেষ করার পর ওইদিন টেকনাফ থেকে ছবির নায়ক-নায়িকা শুভ ও মিম ফেসবুক লাইভে আসবেন। দর্শকদের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করবেন।এছাড়া অন্যান্য কলাকুশলীরাও কথা বলবেন লাইভে। আরটিভির অফিশিয়াল ফেসবুকে পেজ থেকে আগামী ৩ ডিসেম্বর বিকেল ৩ টায় লাইভে হাজির হবেন শুভ-মিম। ‘সাপলুডু’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।একঝাঁক তারকা শিল্পীকে নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। কাজটি করতে পেরে কতটা সন্তুষ্ট পরিচালক গোলাম সোহরাব দোদুল? জবাবে তিনি বললেন, ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি সদস্য নিজেদের উজাড় করে কাজ করেছেন। শুভ, মিম, জাহিদ ভাই, সালাউদ্দিন লাভলু ভাই- সবাই অনেক কষ্ট করেছেন। সন্তুষ্টির বিষয়ে এখনই কিছু বলতে চাই না। দর্শকরা বিচার করবেন ছবিটি কেমন হয়েছে।  এদিকে ‘সাপলুডু’র সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনে আন্তর্জাতিক নাটক-সিনেমা প্রদর্শনকারী প্রতিষ্ঠান ‘আইফ্লিক্স’। গতকাল বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ‘আইফ্লিক্স’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের আরটিভি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও আইফ্লিক্স-এর চিফ অপারেটিং অফিসার মার্ক বার্নেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

 

আর / টি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451