বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘খালেদা জিয়ার নির্বাচনের সিদ্ধান্ত নেবেন আদালত’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৪৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আদালতই সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না।’

আজ মঙ্গলবার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, ‘আদালতের দুটি রায় আছে। এই দুই রায়ের পরিপ্রেক্ষিতে আদালতই সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না। এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে সাজা স্থগিত রাখার জন্য একটা দরখাস্ত করতে হয়। দরখাস্ত করার পর আদালত যদি মনে করেন সাজা স্থগিত থাকবে যত দিন পর্যন্ত আপিল শুনানি না হবে। তাহলে একজন নির্বাচন করতে পারবেন। যেহেতু সাজা স্থগিত রাখার দরখাস্ত দেওয়া হয় নাই সেহেতু আদালত আদৌ সাজা স্থগিত করবেন কি করবেন না সেটা এখনো জানা যায়নি।’

আইনমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আদালত রায় না দেবেন ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’

পরে আইনমন্ত্রী আখাউড়া খড়মপুর মাজার জিয়ারত শেষে আখাউড়া উপজেলার সব মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451