শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

প্লাস্টিককে ‘না’ বললেন নববিবাহিত দীপবীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৫০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

মাত্র কদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন দীপবীর। ভক্তরা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে দীপবীর বলেই ডাকেন। ইতালির লেক কোমোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হয় রাজকীয় বিয়ের অনুষ্ঠান।

গত ২১ নভেম্বর বেঙ্গালুরুতে ছিল দীপবীরের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। সে অনুষ্ঠানে এক অভিনব পদক্ষেপ নেন সদ্য বিবাহিত দীপিকা-রণবীর জুটি। অনুষ্ঠানে প্লাস্টিকের ব্যবহার ছিল সম্পূর্ণ নিষিদ্ধ।

বেঙ্গালুরুর ওই বিবাহোত্তর পার্টিতে দীপবীরের পরিবার ও বন্ধুদের অভ্যর্থনার জন্য কোনোরকম প্লাস্টিকের ব্যবহার করা হয়নি। পুরো অভ্যর্থনা স্থলটিকেই প্লাস্টিক মুক্ত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। এমনকি খাবারও পরিবেশন হয়েছে আখের তন্তু থেকে বিশেষ উপায়ে তৈরি পরিবেশবান্ধব সরঞ্জামে।

আখের তন্তু থেকে তৈরি ওই পরিবেশবান্ধব সরঞ্জামগুলো সরবরাহের দায়িত্বে ছিল ‘চাক’ নামে উত্তর প্রদেশের একটি সংস্থা। দীপবীরের প্রথম বিবাহোত্তর সংবর্ধনায় পরিবেশবান্ধব প্রায় ৭৫ হাজার সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি এই সংস্থার।

 

আখের তন্তু থেকে তৈরি সরঞ্জামগুলো দু-তিন মাসের মধ্যে নষ্ট হয়ে যায়, আর প্লাস্টিক বিনষ্ট হতে সময় লাগে কমপক্ষে ৫০০ বছর।

সংস্থাটি তাঁদের ফেসবুকে পেজে লিখেছে, “চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাঁদের বেঙ্গালুরুর বিবাহোত্তর সংবর্ধনায় ‘চাক’ হয়েছেন, এই মুহূর্ত আমাদের সবার জন্য উদযাপনের।”

গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে দুই দিনব্যাপী বিয়ের পর বেঙ্গালুরুতে হয়েছে তাঁদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। এরপরই রণবীর সিংয়ের বোন রিতিকা ভবনানি তাঁর ভাই ও বৌদির জন্য একটি ডিনার পার্টি দেন। পার্টিতে সব্যসাচীর ডিজাইনের পোশাক পরেছিলেন দীপবীর। তাঁদের নাচের ভিডিও ও ছবি এখন অন্তর্জালে ভাইরাল।

শোনা যাচ্ছে আগামী ২৪ নভেম্বর রণবীরের পরিবার ও বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন রয়েছে। আর ২৮ নভেম্বর মুম্বাইয়ে হবে দীপবীরের দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনা। মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে হবে এ রাজকীয় আয়োজন। ১ ডিসেম্বর আয়োজন করা হয়েছে বিশেষ বলিউড পার্টির।

আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ চলচ্চিত্রটির ট্রেইলার। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451