বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সেনাবাহিনী যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রয়োজনে সেনাবাহিনী যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাসদস্য এবং ২০১৭ ও ২০১৮ সালের শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন জেনারেল আজিজ আহমেদ।

সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী আজ তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন আর্থসামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকার ও প্রশাসনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্ম হয়ে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনী সদাপ্রস্তুত। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শিক প্রেরণায় সেনাবাহিনীর সব সদস্য তাদের অর্পিত দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছে।’

এ সময় সেনাপ্রধান মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ৪৮ জন খেতাবপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান করেন। পরে শান্তিকালীন পদকপ্রাপ্ত আরো ২৮ জন সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451