সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

লক্ষ্মীপুরে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৩৮৫ বার পড়া হয়েছে
জয়নাল আবেদীন লক্ষ্মীপুর।।   
লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উওর হামছাদী ইউনিয়নের বেড়ির খাল থেকে ড্রেজার দিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সে খবর দেশের বিভিন্ন জাতীয় টিভি, জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশের পর এবং হামছাদী ইউ’পি চেয়ারম্যান এর প্রচেষ্টায়  অবশেষে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন।
সোমবার ২৯/০৯/১৮ইং উপজেলা নির্বাহী অফিসার শাহাজান খানের
নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করেন।
জানা গেছে, সদর উপজেলার উওর হামছাদী ইউনিয়নের সরকারি বেড়ির খাল থেকে  দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে (ইজারাবিহীন) বালু উত্তোলন করছিল সরকার দলীয় কতিপয় নেতৃবৃন্দ। এর ফলে খাল পাড়ের ফসলী জমি পরছে হুমকির মুখে।  ভূক্তভোগীরা বাধা দিলে তাদেরকে দিত প্রাণ নাশের হুমকি।
চলতি বছরের প্রথম দিকে বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকের কাছে ক্ষতিগ্রস্থ,এলাকা বাসি ও কৃষকরা লিখিত অভিযোগ করেন। পরে এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা দ্রুত ব্যবস্থা নেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহমিদা মোস্তফা  জানান, বিষয়টি তাদের জানা ছিলনা। তাছাড়া এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। সংবাদপত্র ও ইউ’পি চেয়ারম্যান এমরান হোসেন নান্নুর মাধ্যমে  জানার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451