সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৩৯২ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা প্রতিনিধিঃ  

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ দূর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানা সূত্রে নিশ্চিত করেছে। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের বাকিলা গোঘরা গ্রাম নামক স্থানে এ মর্মান্তি দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলো জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পাটওয়ারীর মৃত নাজির হোসেন পাটওয়ারীর ছেলে এলেম হোসেন (৪৫) তার একমাত্র ছেলে মো. একরাম হোসেন (২৭), একই উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই কাজী বাড়ীর মৃত গোলাম মোস্তফার ছেলে আবু সুফিয়ান (৩৬)।

আহতরা হলো একই উপজেলার পাটওয়ারী বাড়ীর সলেমান পাটওয়ারীর ছেলে বিল্লাল হোসেন ও সিএনজি চালক শাহজাহান।

টামটা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন নতুনেরডাককে জানান, নিহতরা সবাই চাঁদপুরে বর্শিতে মাছ ধরার জন্য যাচ্ছিল। তারা রাত ৩টায় ওয়ারুক থেকে সিএনজি যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। রাতের বেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স রাস্তার উপর এলো-মেলোভাবে মাটি ফেলে রাস্তা সরু করে রাখায় এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। ঠিক কি গাড়ীর সাথে সিএনজির সংঘর্ষ ঘটেছে এমন কথা কেউ নিশ্চিত করে বলতে পারছেনা।

স্থানীয়রা জানান, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার করা ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ৩টি তাজা প্রাণ ঝড়ে গেল।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই জয়নাল  বলেন ধারনা করা হচ্ছে কাভার্ড ভ্যান বা ট্রাক সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সিএনজির উপর দিয়ে গাড়ী চলে গেছে। এতে করে সিএনজির পেছনের সিটে বসা পিতা-পুত্রসহ একই এলাকার ৩জনই ঘটনাস্থলে নিহত হয়েছে।

দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে চাঁদপুর ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পৌঁছে আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451