বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৩৮৬ বার পড়া হয়েছে
জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর।।     
লক্ষ্মীপুরের রায়পুরে রাখালিয়া গ্রামে মৃত আবু তাহের পাটোয়ারীর মেয়ে খায়রুন নেছার বাড়ি সংলগ্ন ১০ শতক জমি স্থানীয় প্রভাবশালী আব্দুল মজিদ গংদের বিরুদ্ধে ভোগ দখল করে আসার অভিযোগ উঠেছে।
 শুক্রবার ( ১৯ অক্টোবর) বিকেলে আব্দুল মজিদ গংরা ভাড়াটিয়া লোকজনদের নিয়ে সন্ত্রাসী কায়দায় অস্ত্র-সস্ত্র নিয়ে জোরপূর্বক ওই জমিতে গিয়ে পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে বাগানের গাছপালা কেটে নিয়ে যায় বলে আহতরা জানান।
আহতরা হলেন, মরিয়ম বেগম বেবী, আমেনা খাতুন পারভীন, খায়রুননেছা মুন্নি, আবু যোবায়ের পারদীন, আবুল কাশেম ফাহীম।
দুপুরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। এর মধ্যে পারভীন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সময়ের ধারণ করা একটি ভিডিওতে মজিদের ছেলে দুলালকে দেশীয় অস্ত্র (রামদা) হাতে অবস্থান নিতে দেখা গেছে। থানা পুলিশকে জানিয়েও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়। এখনো কোন অভিযোগ পায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451