বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুল গফুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৪১০ বার পড়া হয়েছে

মোঃ অালী হাসান: পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দূর্গ হিসেবে খ্যাত জয়পুরহাট-১ আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির ১নং যুগ্ম-
সম্পাদক ও কুসুম্বা ইউনিয়নের ২ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। ১৯৮৭ সালে তিনি ছাত্রদলে যোগদানের মধ্য দিয়ে তার
রাজনীতি শুরু করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যাল শামস্ জোহা হল শাখার সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এরশাদ বিরোধী ও ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করা সহ বিভিন্ন চড়াই-উৎড়াই পেরিয়ে জেলায় তিনি একটি গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছেন। সংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন বিএনপির রাজনীতিতে এসে তিনি এবং তাঁর পরিবার অনেক নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ হয়েছে।
২০০২ সালে প্রতিপক্ষরা তার নামে মিথ্যা হত্যা মামলা করে। ১৯৯৮ সালে তার চাষকৃত ১০টি পুকুরে বিষ প্রয়োগ করে ৬০ লক্ষ টাকার মাছ নিধন ও তার গরুর খামারে পালনকৃত উন্নত জাতের ১০টি গাভী মেরে ফেলা হয়। গত ৫ জানুয়ারী নির্বাচনের পর তার নামে নাশকতা সহ কয়েক ডজন মামলা হয়। সে সময় তাকে জেলায় ১ নং আন্দোলনকারী হিসেবে চিহ্নিত করে একাধিক পত্রিকায় খবর
প্রকাশিত হয়। ক্রস ফয়ারের হুমকী সহ বিভিন্ন ভাবে হয়রানী ও চাকুরীচ্যুত করা হয়। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন মামলার কারনে সে প্রায় ২ বছর পলাতক জীবন যাপন করেন। সেই সময় তার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা-মা উভয়ে পর পর মৃত্যবরণ করলেও তাদের জানাযায় আটকের ভয়ে অংশগ্রহণ করতে পারেনি। আত্মসমার্পনের পর ৬ মাস জেলখেটে বাহির হয়। বর্তমানে অনেক প্রতিকুলতার মাঝেও বিএনপির কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে অংশগ্রহণ করছেন। আওয়ামীলীগের নিকট হারানো এ আসনটি পূনরায় উদ্ধারের জন্য তিনি দলকে একত্রিত করে জেলা ও উপজেলা পর্যায়ে নিরলস ভাবে কাজ করে চলছেন। তাকে জয়পুরহাট-১আসনে ধানের শীষে
মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451