বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নকশা শিল্পীকে হত্যার চেষ্টা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আতাউর সানি- নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় জিয়াসমিন আক্তার (১৮) নামে এক সুয়েটার নকশা শিল্পীকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সহকর্মীরা ওই নকশা শিল্পীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আলমপুরা এলাকায় ঘটে এ ঘটনা।
জিয়াসমিন আক্তার জানান, তিনি দীর্ঘ দিন ধরে সুয়েটারে (শীতের কাপড়) বিভিন্ন ধরনের নকশার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। একই এলাকার রবিউল্লার ছেলে ওসমান আলী বেশ কয়েক দিন ধরেই জিয়াসমিন আক্তারকে বিভিন্ন ভাবে জ্বালাযন্ত্রনা দিয়ে আসছেন। রাত ৯টার দিকে ব্যবসায়ী আনোয়ার হোসেনের কারখানা থেকে সুয়েটার আনতে যাওয়ার পথে বখাটে ওসমান আলী জিয়াসমিন আক্তারে পথগতিরোধ করে। এসময় জিয়াসমিনকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় ওসমান। এতে করে তাৎক্ষনিক প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে জিয়াসমিন। এতে ক্ষিপ্ত হয়ে জিয়াসমিনকে প্রথমে বেধরক লাঠিপেটা করে পরে ধারালো বটি দিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় সহকর্মী রেখা ও মানসুরা এসে তাকে রক্ষা করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451