মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলন্ত বাসের চাকার নিচে ফেলে যাত্রী হত্যার ঘটনায় সেই চালক গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৩৬৪ বার পড়া হয়েছে
চলন্ত বাস থেকে ফেলে যাত্রী হত্যার ঘটনায় সেই চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় বাস থেকে ফেলে চাকায় পিষ্ট করে রেজাউল করিম রনি নামে এক যাত্রীকে হত্যার মামলায় বাসের চালক দিদারকে কুমিল্লার বালুতোবা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন। এর আগে এ মামলায় বাসের সহকারি মানিক সরকারকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে মানিক তার ও চালকের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। গত ২৭ আগস্ট চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভাড়া নিয়ে বাগ বিতণ্ডার এক পর্যায়ে রনিকে মারধর করে বাস থেকে ফেলে দিয়ে চাকার নিচে পিষে হত্যা করে চালক ও তার সহকারি। এর পরদিন নগরীর আকবর শাহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রনির মামা আব্দুর রহমান।

 

সুত্র, আরটিভি অনলাইন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451