সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৩৭৯ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে ইলেকট্রিশিয়ান আমির আলী’র বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রায় দুুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের পশ্চিম গাজীনগর ২নং ওয়ার্ডের ছানা উল্যার ছেলে আমির আলী নিজেকে পল্লী বিদ্যুৎ লক্ষ্মীপুরের জোনাল অফিস রায়পুরের ইলেকট্রিশিয়ান পরিচয় দিয়ে নিরীহ প্রায় ২ শতাধিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছে।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের কাছে জানা গেছে, চলতি বছরের জুন মাসে পল্লী বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে দুই হাজার টাকা করে উৎকোচ গ্রহন করে কথিত আমীর আলী। কিন্তু জুন পেরিয়ে অক্টোবর মাস ১৫ তারিখ পেরিয়ে গেলেও ভূক্তভোগীরা সংযোগ পায়নি।

উল্লেখ্য; উপজেলার উত্তর কেরোয়া নিবাসী হরে কৃষ্ণ ডাক্তার বাড়ির যথাক্রমে রতন চক্রবর্তী, বিদ্যুৎ চক্রবর্তী, বিধান চক্রবর্তী, নারায়ন চক্রবর্তী, ডাঃ মৃনাল কান্তি, দাস বাড়ির দীপঙ্কর দাস, অরবিন্দ দাস, মিলন চন্দ্র দাস, সুভাস দাস, উদয় চন্দ্র শীলের বাড়ির গোপাল চন্দ্র রায়, প্রাণ কৃষ্ণ রায়, মনোরঞ্জন রায়সহ তরণী দাসের বাড়ির কালি মন্দির গং’দের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত এই আমির।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451