বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

লক্ষ্মীপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে কয়েকশ’ একর ফসলি জমি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৪১২ বার পড়া হয়েছে
জয়নাল আবেদীন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ১ নং উত্তর হামছাদি ইউনিয়নের বেড়ির সরকারি খাল থেকে এক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে, এতে হুমকির মুখে পড়েছে পার্শবর্তী এলাকার কয়েক’শ একর আবাদি জমি ও ঘরবাড়ি। নষ্ট হয়ে যাচ্ছে ওই এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা ঘাট, সরকার যে কারনে জনহীতে বেড়িবাঁধ নির্মান করেছেন, খাল খনন ড্রেজার দিয়ে করায় বেড়িবাঁধ আর থাকছেনা বলে এলাকা বাসির অভিমত।
অভিযোগের ভিত্তিতে সরজমিনে ঘুরে এসে আমাদের প্রতিবেদক জানান যে, জনতার কথা সত্য বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে,  মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী নামিয় একজন প্রভাব শালি  ব্যক্তি, যিনি বালু উত্তোলন করে আসছেন  দির্ঘদিন যাবৎ,  তিনি জানান গত ২২/৩/২০১৭ ইং  চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড থেকে ৬ টি শর্ত সাপেক্ষে এক বছর মেয়াদে খাল খননের চুক্তি নিজ খরচে সম্পন্ন করবে মর্মে লিখিত চুক্তি নামায় উভয় অর্থাৎ চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্তিপক্ষ বনাম  ইকবাল পাটোয়ারী সই করেন।  কাগজ পত্রাদি পর্যালোচনা করে দেখা যায় গত ২৩ /৩ /২০১৮ ইং চুক্তি নামার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেও ঠিকাদার বহাল তবিয়তে সরকারি নিয়মনীতি তোয়াক্কা করে ৬ মাস ব্যাপি বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে এলাকার সর্ব স্তরের জনগনের অভিযোগ। মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর চুক্তি নামা নবায়ন করা হয়েছে কিনা জানতে চাইলে ইকবাল পাটোয়ারী বলেন, পানি উন্নয়ন বোর্ডে খবর নিয়ে জেনে নিন। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডে গিয়ে জানতে চাইলে উনারা বলেন নবায়নের কোন সুযোগ নেই।
এই বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শাহজাহান আলির নিকট জানতে চাইলে, উনি বলেন বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা বিধি মোতাবেক গ্রহন করা হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451