বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে ১০ পরিবারকে উচ্ছেদের পায়তারা। প্রতিবাদে ঝাঁড়-মিছিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের এনজিও
কর্মি সুমনের বিরুদ্ধে ১০ পরিবারকে উচ্ছেদের পায়তারায় আদালতে,থানায়
একাধিকবার মিথ্যা অভিযোগসহ ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে প্রাণনাসের হুমকি-
ধমকির অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসিসহ ভুক্তভোগী পরিবারগণ মিথ্যা
মামলা পরিহারসহ মামলাবাজ সুমনের বিরুদ্ধে শাস্তি দাবীতে বুধবার দুপুরে
ইছাপুর গ্রামের আলেখার বাড়ির মেইন সড়কে ঝাঁড়– মিছিলও প্রতিবাদ সভা
করেন। মিছিলটি ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে গ্রামের
প্রধান সড়ক প্রদক্ষিন করে আলেখার বাড়ির প্রধান সড়কে প্রতিবাদ সভা হয়।
ভুক্তভোগী ছেরাজুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তরা জানান এনজিও কর্মি
সুমন হোসেন একজন প্রতারকও মামলাবাজ। সম্পত্তি বিরোধ নিয়ে তিনি
আদালতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রামের নিরিহ প্রায় ১০ পরিবারকে
হয়রানী করে আসছে। তিনি মামলার প্রতিপক্ষকে ফাঁসানোর পায়তারায় গ্রামের
আলেখার বাড়ির সামনে তার লিজকৃত পুকুর থেকে বড় মছ বিক্রি করে ছোট
মাছগুলো বিষপ্রয়োগে নিধন করেন। মামলা প্রতিপক্ষসহ সালিশদারদেরকে বিরুদ্ধে
পুকুরে মাছ নিধণ মামলা করেন।
গ্রামের মাতাব্বর মো: ফারুক,মোস্তফা জানান সুমন হোসেনের বিরুদ্ধে
সালিসি করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ ওই গ্রামের নিরিহ ১০ পরিবারকে
নাজেহাল করেন। অভিযুক্ত সুমন হোসেন জানান সম্পত্তি বিরোধ মামলা রয়েছে
হয়রানীর ঘটনা সত্য নহে। মামলার তদন্তকারী পুলিশের উপ-পরিদর্শক জহির উদ্দিন
জানান আদালতে মামলাটি আমার দেখার বিষয় নহে। মাছ নিধনের ঘটনা তদন্ত চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451