বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী সদর উপজেলার অস্ত্র ও গুলি’সহ গ্রেপ্তার-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭৩ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু তাহের (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি রিভেলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একটি পরিত্যাক্ত ব্রিকফিল্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তাহের চরকাউনি গ্রামের আব্দুল মতিনের ছেলে। নোয়াখালী ডিবি পুলিশের ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্ডারচর এলাকার একটি পরিত্যাক্ত ব্রিকফিল্ডে অভিযান চালানো হয়। এসময় একটি ঘর থেকে অস্ত্র ও গুলি’সহ আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আবু তাহেরের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা রয়েছে। এই ঘটনায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451