মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় ২ জনকে পিটিয়ে আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬৫ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি :
দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজ গং কর্তৃক ফারুক হোসেন (৩২) ও মুক্তা বেগম (২৮) নামের দু’জনকে দু’দফায় পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রামগঞ্জ উপজেলার মধ্য ভাদুর মিঝি বাড়ীর পাশ্বস্থ বাগান এবং পশ্চিম ভাদুর মুসলিম ভূঁইয়া বাড়ীতে। সৃষ্ট ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে সোমবার রাতেই রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ভাদুর মুসলিম ভূঁইয়া বাড়ীর বিদেশ ফেরত ফারুক হোসেন ঋণের টাকা পরিশোধের লক্ষ্যে নিজ মালিকীয় ৭ শতক সম্পত্তি ৬ লাখ ৬৫ হাজার টাকা বিক্রয়ের সিদ্ধান্তে পার্শ্ববর্তী সোনামিয়ার ছেলে জাকির হোসেনের কাছ থেকে এক সপ্তাহ পূর্বে বায়না বাবদ ৫০ হাজার টাকা গ্রহণ করে। ওই সময় স্থানীয় রাজন ও সুমন জোর পূর্বক তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। এরপর রাজন ও সুমন গং সোমবার বিকেলে ফারুককে ডেকে মধ্য ভাদুর মিঝি বাড়ীর বাগানে নিয়ে ধারাল অস্ত্র ঠেকিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবীসহ সম্পত্তি বিক্রয়ের পর আরও ১ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়। এ প্রস্তাবে ফারুক অস্বীকৃতি জানালে তাকে বেদম মারধর করে তারা। সেখান থেকে ফারুক প্রাণ বাঁচিয়ে পশ্চিম ভাদুর নিজ মুসলিম ভূঁইয়া বাড়ীতে আসে। সন্ধ্যায় চাঁদাবাজরা ওই বাড়ীতে এসে বসতঘর থেকে টেনে হেঁচড়ে রাজনকে আঘাত করার অজুহাত দেখিয়ে ফারুককে দ্বিতীয় দফায় মারধর করতে থাকে। এ সময় তার স্ত্রী মুক্তা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে আসে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451