বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর হাতিয়ায় ৭ ডাকাত আটক, আগ্নেঅস্ত্র উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫১ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৬টি বন্দুক, ১০টি কার্টুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়। বুধবার ব্রিজবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- উপজেলার চরখিল এলাকারা আব্দুল মোতালেবের ছেলে নেছার (২৬), সাহাব উদ্দিন (৪০), মনছুর আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৯), আলা উদ্দিনের ছেলে জামশেদ হোসেন (২০), শাহজাহানের ছেলে বাহার উদ্দিন (৩৫), ওজি উল্যার ছেলে দোলোয়ার হোসেন (৪২)ও তহসিল আহমদের ছেলে মাহমুদুল হক (৫৮)। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. মাহবুবুল আলম শাকিল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তি ভোরে ব্রিজ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি দোকানে বসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলি’সহ ৭ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451