বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নিয়ে” ছাতা তুলে দিল দরিদ্র স্কুল শিক্ষার্থীদের হাতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৩৭০ বার পড়া হয়েছে

রামগতি লক্ষীপুর :: রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন স্কুলে যাতায়াত করে উপকূলের হাজার হাজার শিক্ষার্থী। নানান প্রতিকূল পরিবেশের মধ্যদিয়ে তাদের পথচলা। কখনো রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে স্কুলের নির্ধারিত সময়ের মধ্যে আসতে হয়। দারিদ্রতার কারণে স্কুলের অনেক শিক্ষার্থী ছাতা নিয়ে স্কুলে আসতে পারে না।

মানবতার কল্যাণে নিবেদিত ব্যতিক্রমধর্মী প্লাটফর্ম “স্বপ্ন নিয়ে” অনেকগুলো স্কুলের মধ্যে থেকে বেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের রামগতি আছিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়টিকে।

শনিবার (২৫ আগস্ট) সকালে রামগতি আছিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অর্ধশতাধিক ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় নতুন ছাতা। আকর্ষনীয় ছাতা পেয়ে খুশিতে মাতোয়ারা হয় শিক্ষার্থীরা।

ছাতা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘স্বপ্ন নিয়ে’র অতিথি মীর খবির আহমেদ, হাছান মাহমুদ, প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আশরাফুল আলম হান্নান, সভাপতি আ হ ম ফয়সল, সাধারণ সম্পাদক মীর তানভীর আহমেদ, সমন্বয়ক (স্বাস্থ্য) আরাফাত হোসেন, সমন্বয়ক (আইটি) পারভেজ অনিক, সমন্বয়ক (পরিবেশ) আনোয়ার পাটোয়ারি, সাংবাদিক মিসু সাহা নিক্কন, ঝলক সাহা, ডা. হারুনর রশিদ, মো: ইব্রাহিম খলিল, রাশেদ আহমেদ প্রমূখ।

এসময় প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, আমার স্কুলের প্রায় সবাই নদীভাঙ্গা পরিবারের সন্তান, তাই তাদের স্বাধ থাকলেও সামর্থ নেই। স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নিয়ে” এমন উদ্যোগ সত্যিই প্রশংসনিয়।

সভাপতি আ হ ম ফয়সল বলেন, সমাজের সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি অন্যরকম তথা দেশ গড়ে উঠবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451