বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সাপাহারে বৃষ্টির অভাবে আমন চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কায় চাষিরা শঙ্কিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

 

 

গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি: বৃষ্টির অভাবে নওগাঁর সাপাহারে আমন চাষাবাদ কঠিন ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কায় কৃষককুল সঙ্কিত হয়ে পড়েছে।

বর্ষার পর হঠাৎ করে দীর্ঘ দিন ধরে বৃষ্টির পানি না হওয়ায় খা খা বরেন্দ্র অঞ্চলের সাপাহারে আমন ধানের ক্ষেতগুলি শুকিয়ে মাটিতে ফাটলের সৃষ্টি হয়েছে কোথাও কোথাও ধান গাছ পানির অভাবে লালচে বর্ণ ধারণ করেছে,আবার কোথাও কোথাও ধান মরে যাচ্ছে। আর দুই এক সপ্তাহ এলাকায় বৃষ্টি না হলে অধিকাংশ মাঠের ধান মাঠেই শুকিয়ে মরে যাবে বলে এলাকার অভিজ্ঞ কৃষকগন জানিয়েছেন। ইতো মধ্যে আমন চাষাবাদের এই সংকট মহুর্তে উপজেলার কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লোকবল সম্পুরক সেচের মাধ্যমে মাঠের মধ্যে অবস্থিত গভির নলকূপগুলি চালু করে কৃষকদের সেচ সহযোগীতা করে চলেছেন। অন্য দিকে বৃষ্টির পানি নির্ভর মাঠের আমন ক্ষেতগুলি একে বারেই শুকিয়ে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। অনেকেই যার যার সুবিধানুযায়ী অতিরিক্ত অর্থ খরচ করে আশে পাশের পুকুর ডোবা হতে নিজ নিজ জমিতে সেচ দিয়ে ধান গাছগুলিকে কোন রকমে বাঁচিয়ে রেখেছে। অনেকেই ধান রোপনের পরে বৃষ্টির অভাবে ক্ষেতে এখনও সার প্রয়োগ করতে পারেনি।

এ বিষেয়ে উপজেলা কৃষি বিভাগে যোগা যোগ করা হলে উদ্ভিদ ও প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আতাউর রহমান সেলিম জানান যে, তারা সাধ্যানুযায়ী কৃষকদের পাশে থেকে সম্পুরক সেচে তাদের সহযোগীতা করে চলেছেন। তবে বৃষ্টির পানি নির্ভর এলাকাগুলোতে মাঠের অবস্থা খুবই খারাপ আগামী দু,চার দিনের মধ্যে বৃষ্টি না হলে হয়তো ওই সমস্ত মাঠের ধান উৎপাদন মারাতœক ভাবে ব্যহত হবে। উপজেলার কৃষককুল এখন বৃষ্টির জন্য আকাশপানে সৃষ্টিকর্তার অশেস রহমতের পানে চেয়ে রয়েছেন। আমন চাষাবাদের শুরুতে বর্ষার আকাশে প্রতিনিয়ত মৌসুমী বাতাস প্রবাহিত হলেও এখন সব সময় শুষ্কবাতাস প্রবাহিত হচ্ছে। ধান গাছ বেড়ে ওঠার ঠিক সময় মহুর্তে প্রাকৃতিকভাবে বড় ধরনের এই ধাক্কায় কিছুটা হলেও আমন চাষাবাদে উৎপাদন লক্ষমাত্রা হ্রাস পাবে বলে এলাকার কৃষককুল ও কৃষিবিভাগ জানিয়েছেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451