বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুন্সিগঞ্জের গজারিয়ায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের লাশ উদ্বার।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

ফরিদ আহমেদ, হালিশহর থানা, চট্টগ্রাম:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটারচর এলাকার সেতুর নিচে পানিতে ভাস্যমান অবস্থায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। লাশটি গতকাল নিখোজ হওয়া মোঃ সাইদুর রহমান (২১)। সে চট্টগ্রামের হালিশহর এলাকার গোলাম মাওলার ছেলে।

গজারিয়া পুলিশের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয়রা আজ ভোরে লাশটি দেখতে পেয়ে নিকটস্থ থানায় জানায়, পরবর্তীতে পুলিশ গিয়ে গঠনাস্থল থেকে লাশটি উদ্বার করে। পরে গতকাল নিখোঁজ ডায়েরীর প্রেক্ষিতে সংশ্লিষ্ঠ আত্বীয়দের খবর দেয় পুলিশ, তারা এসে লাশ সনাক্ত করেন। নিহতের মামা কামরুজ্জামান টিটুর সাথে যোগাযোগ করলে উনি বলেন, এটা মেনে নিতে পারছেন না, উনি এই রহস্যজনক মৃত্যুর মূল রহস্য উদঘাটনে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাসের গাইড কে থানায় তলব করা হয়েছে। লাশ পোস্টমাটামের জন্য পাঠানো হয়েছে, উনারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মূল রহস্য উদঘাটনে কাজ করছে বলে উনারা জানান।

এদিকে চট্টগ্রামের হালিশহরে শোকের মাতম বইছে, নিহতের মা এখন পুত্রশোকে পাগলপ্রায়। পরিবার-পরিজন, সহপাঠী-পরিচিতরা সবাই শোকে বাকরুদ্ধ। এলাকার জনগনের দাবী এই রহস্যজনক মৃত্যুর সুষ্ঠুভাবে তদন্তের পরিপ্রেক্ষিতে উদঘাটন করা হোক মূল রহস্য।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451