বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা যাওয়ার পথে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩৭৯ বার পড়া হয়েছে

ফরিদ আহাম্মেদ,হালিশহরঃ নগরীর হালিশহরের বাসা থেকে ঢাকা যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৫ম সেমিস্টারের ছাত্র মোহাম্মদ সাইদুর রহমান পায়েল (২১)। গতকাল (রোববার) সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান পায়েলের মামা গোলাম সরওয়ারদী বিপ্লব। তিনি নগরীর হালিশহর থানার আই বøকের বাসিন্দা গোলাম মাওলার পুত্র। এ ব্যাপারে তার মামা গোলাম সরওয়ারদী নারায়নগঞ্জের বন্দর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এতে বলা হয়, পায়েল তার রুমমেট আকিমুর রহমান আদরসহ রাজধানীর বসন্ধুরা আবাসিক এলাকা বাসার উদ্দেশে শনিবার রাতে রওনা দেন। নগরীর এ কে খান গেইট থেকে হানিফ পরিবহনের একটি বাসে উঠেন তারা। গতকাল সকাল ৬টায় পায়েলের মা কহিনুর বেগম বাসায় গেছে কিনা তা জানতে ছেলের মোবাইলে ফোন দেন। এ সময় তার পাশের সিটে থাকা রুমমেট আদর জানান, সে বাসে নেই।
এরপর তিনি বাসের সুপারভাইজারকে ফোন করলে তিনি জানান, পায়েল এ মুহূর্তে বাসে নেই। কহিনুরকে বলা হয়, বাসটি ভোর রাত সাড়ে ৪টায় নারায়নগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় ক্যাসেল হোটেলের সামনে যানজটে আটকা পড়ে। তখন পায়ের প্রস্র্রাব করার কথা বলে গাড়ি থেকে নিচে নামে। এরমধ্যে রাস্তা ফাঁকা হলে পায়েলকে ছাড়াই গাড়িটি দ্রæত ঢাকায় চলে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451