বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩২৪ বার পড়া হয়েছে
আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

অনলাইন ডেস্কঃ 

কক্সবাজারের হিমছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার পর পাল্টা গুলিতে দুই জন নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতঘেঁষা মেরিন ড্রাইভের হিমছড়ির র‌্যাব ও বিজিবির যৌথ তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সেসময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিলো। তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেওয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায় এরপর র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।

তিনি আরো বলেন, তখন পাল্টা গুলি ছোড়া হলে তাতে দুই জন আহত হয়। এদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গাড়ির পেছনে এক পোটলা ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলেও জানান এএসপি। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।

 

সুত্র,কালের কণ্ঠ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451