সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

শিশু রাইফার মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসক ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৩৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেছেন রাইফার বাবা রুবেল খান।

ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা, গাফেলতি, অদক্ষতা এবং আলামত নষ্ট করার অভিযোগ এনে বুধবার বিকেলে এই মামলা দায়ের করা হয়।

মামলায় আসামী করা হয়েছে রাইফার মৃত্যুর পর সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত তিন চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত, ও ডা.শুভদেব এবং এছাড়া ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খানসহ ব্যবস্থাপনা পর্ষদকে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

গত ২৯ জুন দিবাগত রাত একটায় গলা ব্যথার চিকিৎসা নিতে এসে ম্যাক্স হাসপাতালে রাইফা নামের এক শিশু মারা যায়। তার বাবার অভিযোগ চিকিৎসকদের অবহেলায় সন্তান মারা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451