বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ 

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাবাড়িয়া গ্রামে গণপিটুনিতে ইসমাইল (৪৮) নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, গতকাল সোমবার দিবাগত রাতে ওই গ্রামের চণ্ডীচরণ বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে লুটপাট করতে যায় একদল ডাকাত। ঘরের লোকজন টের পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ইসমাইলকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, নিহত ইসমাইলের নামে চান্দিনা থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451