বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চকরিয়ার মাতামুহুরীতে তলিয়ে যাওয়া ৫ ছাত্রের ৩ জনের মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২৮৮ বার পড়া হয়েছে

কক্সবাজার থেকে ঃ 

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে তলিয়ে যাওয়া ৫ ছাত্রের মধ্যে সহোদরসহ ৩ জনের মরদেহ  উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মেহেরাব এবং দশম শ্রেণির ছাত্র এমশাদ ও ফারহানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে নদীতে তলীয়ে যায় তারা।

নিহতদের মধ্যে মেহেরাব ও এমশাদ চকরিয়া পৌর সদরের আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের ছেলে এবং ফারহান চকরিয়া হাসপাতাল সড়কের মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর যেখানে তারা তলিয়ে গেছে তার আশপাশে মাছ ধরার জাল ফেলে   মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।  তলিয়ে যাওয়া অপর ২ ছাত্রকে উদ্ধারের তৎপরতা এখনও অব্যাহত আছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451