বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেপটিক ট্যাংকে পড়ে কুমিল্লায় ২ শ্রমিকের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ 

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই শ্রমিকের বাড়ি রংপুর জেলায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর নিহতের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে মারা যাওয়া ইয়াছিন (৩৫) রংপুর জেলার জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ছাড়া, আহতের পরিচয় জানা যায়নি। শুক্রবার জেলার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আদিল মাহমুদ বলেন, ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেন গত ছয় মাস আগে তার দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। তিন ঠিকাদারের মাধ্যমে তার নির্মাণাধীন ভবনের কাজ করাচ্ছিলেন। ছয় মাস আগেই এই ভবনের সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। এতদিন সেপটিক ট্যাংক পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং এর ভেতর ভবনের কিছু নির্মাণ সামগ্রী রাখা ছিল। শুক্রবার সন্ধ্যায় এগুলো পরিষ্কার করতে দুইজন শ্রমিক ভেতরে ঢুকেন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া না পেয়ে আরেকজন ভেতরে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়লে লোকজন রশি দিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহত দুই শ্রমিককে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় তিন শ্রমিক ওই ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের কুমিল্লা ইপিজেড ও চৌয়ারা ফায়ার স্টেশনসহ তিনটি ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451