মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্বৃত্তদের হামলায় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি ঃ 

খাগড়াছড়ি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় দুর্বৃত্তদের হামলায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীদের চারজনকে আটক করেছে পুলিশ।

আহত উপজেলা চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ৫-৬ জনের একদল দুর্বৃত্ত উপজেলা চেয়ারম্যানকে খাগড়াছড়ি বাজারের দিক থেকে ধাওয়া করে কোর্ট এলাকার ডাকঘরের সামনে ধরে ফেলে। সেখান থেকে তাকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। ইটপাটকেল দিয়ে তার মাথায় আঘাত করে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাদেরকে আটক করে।

হামলাকারীরা সবাই পাহাড়ি যুবক। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু বলেন, ‘দুর্বৃত্তদের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও ধরতে অভিযান চলছে।’

উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ সমর্থিত বলে এলাকায় পরিচিতি রয়েছে।

এদিকে, এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষকে দায়ী করেছে ইউপিডিএফ। অবশ্য জনসংহতি সমিতি অভিযোগ অস্বীকার করে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে দোষ চাপানো হয়েছে। এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451