মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে এবার সরকারি নুরুন্নাহার কলেজের প্রভাষক হিজবুত তাহরীর কেন্দ্রীয় সদস্য পলাশকে গ্রেফতার !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ২৭১ বার পড়া হয়েছে

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

 

সিআইডি পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে এসএম সাদিকুর রহমান পলাশ (২৯) নামে হিজবুত তাহরীর কেন্দ্রীয় এক সদস্যকে গ্রেফতার করেছে। ওই সময় কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু বই উদ্ধার করা হয়।

 

 

 

তিনি ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক (৩৪তম বিসিএস)।

 

সিআইডি পুলিশ রাত দুইটার দিকে যশোর সদরের উপশহর (সেক্টর-১, প্লট নম্বর-২০) সারথী মিল মোড়ের বাসা থেকে আটক করে।

 

 

 

সিআইডি যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম শুক্রবার বেলা তিনটার দিকে তাদের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য দেন।

 

 

 

তিনি বলেন, আটক প্রভাষক পলাশ যশোর সদরের আন্দোলপোতা গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সিআইডি পুলিশের বিশেষ জঙ্গিবিরোধী অভিযানে পলাশকে আটক করা হয়।

 

 

 

হিজবুত তাহরীর কেন্দ্রীয় সদস্য পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ২০১২ সালে দলীয় কার্যক্রম পরিচালনার সময় কাঁটাবন এলাকা থেকে শাহবাগ থানা পুলিশের হাতে আটক হন। ওইসময় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

 

 

 

তিনি বলেন, মামলার বিষয়সহ তথ্য গোপন করে পলাশ সরকারি চাকরিতে যোগদান করে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

 

অভিযানে নেতৃত্বদানকারী সিআইডি পুলিশের যশোর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, এসএম সাদিকুর রহমান পলাশকে আটকের সময় তার ব্যবহৃত কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু ‘জেহাদি বই’ জব্দ করা হয়।

 

 

 

সাংবাদিকদের ব্রিফিংশেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সিআইডি কর্মকর্তারা জানান।

 

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451