শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শ্রীনগরের ঐতিহ্যবাহী বাঁশের ধানের গোলা বিলুপ্তির পথে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৫৪৬ বার পড়া হয়েছে

 

শ্রীনগর (মুন্সিগঞ্জ) সংবাদদাতা ঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার গ্রাম বাংলার
ঐতিহ্যবাহী হাতে তৈরি বাঁশের ধানের গোলা এক সময় আপামর মানুষের
কাছে ব্যাপক চাহিদা থাকলেও কালের পরিবর্তনে তা বিলুপ্তির পথে। আশির
দশকের দিকে ওইসব ধানের গোলা সাধারন মানুষের ঘরে ঘরে নতুন ধানের সময়
ব্যবহার হতো। মানুষের জীবনে-মানের পরিবর্তনের ফলে আধুনিকতার ছোঁয়া
লেগেছে তাদের পারিবারিক ব্যাবহার্য উপকরণে। ফলে ঐতিহ্যবাহী বাঁশের
ধানের গোলার জায়গা দখল করে নিয়েছে পাটের বস্তা। এগুলো তৈরি ঝামেলামুক্ত ও
সহজে বাজারে পাওয়া যায় বলে আধুনিক মানুষ বাঁশের গোলার পরিবর্তে
এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিনদিন অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে হারিয়ে
যাচ্ছে বাঁশের গোলার কদর। গ্রাম বাংলার বাঁশের গোলার চাহিদা কমে গেলেও
শ্রীনগর বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর বর্ডার হাটে আজও এই বাঁশের
গোলা পাওয়া যায়।
সংসারের চাহিদা মেটানোর জন্য পরের বাড়িতে দিনমজুর কাজে নারীদের ব্যস্ত
থাকতে হলেও অবসর সময়ে যেটুকু সময় পায় সে সময়ে বাঁশের গোলা তৈরি
কাজে ব্যস্ত থাকেন। হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বাঁশের গোলা
তারা নিজস্ব সংস্কৃতিতে আঁকড়ে ধরে রেখেছে। তারা জানায় আগের মত
আর বাঁশের গোলা বিক্রি হয় না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451