শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ছেলে ধরা নয়, ছেলে খাদক’ সন্দেহে দুই যুবককে গণপিটুনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

‘ছেলেধরা নয়, ছেলে খাদক’ সন্দেহে ভারতের মণিপুরের সেনাপতি জেলায় দুই যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, শিশুদের অপহরণ করে তারা খেয়ে ফেলত! পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ বলছে, তারা দু’জন মানসিক ভারসাম্যহীন।

মণিপুরের বিভিন্ন জেলায় ছেলেধরার ব্যাপক গুজব রয়েছে। পুলিশ জানায়, ওই দুই অজ্ঞাতপরিচয় যুবককে গ্রামবাসীরা আটক করে। তবে ভাষার ফারাকে কারণে ওই দু’জনের কথা বোঝা যায়নি। গ্রামবাসীদের দাবি, ওই দুই যুবক স্বীকার করেছে তারা ইতোমধ্যে ছয় শিশুকে অপহরণ করেছে এবং তাদের মেরে খেয়েও ফেলেছে। তাদের দলে আরও চারজন রয়েছে।

কাংপোকপির এসপি হেমন্ত পাণ্ডে জানান, ওই দুই যুবক স্থানীয় ভাষা জানেন না। তারা মানসিক ভারসাম্যহীন। চুলে জট ও দাড়ির জন্য তাদের চেহারাও স্থানীয়দের তুলনায় ভিন্ন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। মনোবিদের সাহায্য নিয়ে তাদের কথা বোঝার চেষ্টা করা হবে।

হেমন্ত পাণ্ডে দেশটির গণমাধ্যমে আরও বলেন, ছেলেধরা গুজব থামাতে স্থানীয় সংগঠনগুলোর সাহায্য নেয়া হচ্ছে। ‘শিশু খাওয়ার’ অভিযোগও একেবারে ভিত্তিহীন।

এছাড়া সম্প্রতি অসমের কার্বি আংলং জেলার ডকমকায় জলপ্রপাত দেখে ফেরার পথে ছেলেধরা সন্দেহে আটক করার পর গুয়াহাটির যুবক নীলোৎপল দাস ও অভিজিৎ নাথকে হত্যা গণপিটুনিতের হত্যা করা হয়েছে। দুই থেকে আড়াইশ’ মানুষ মিলে মারধর করেছিলেন তাদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451