বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিন সিটির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৫৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজশাহী, সিলেট, ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তিন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় থাকলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হবে। প্রতীক পাবার পর আজ রাত থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন।

গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ তিন সিটিতে দুই মেয়রপ্রার্থীসহ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৮ প্রার্থী। গতকালই প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৮ জুন। যাচাই-বাছাই হয় ১ ও ২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৯ জুলাই, প্রতীক বরাদ্দ আজ ১০ জুলাই এবং ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ জুলাই।

এ তিন সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে মোট ১০ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ের দ্বিতীয়দিনে রাজশাহীতে দু’কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। এ ছাড়া, গত দু’দিনে সিলেটে ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং রাজশাহী ও বরিশালে ভূয়া ভোটার ও ঋণ খেলাপীর দায়ে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451