সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে পদবঞ্চিত নেতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৭৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত হয়ে বিক্ষুদ্ধ নেতারা জেলা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

বুধবার (০৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল নেতা মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে ৭-৮জন যুবক হাতে কেরোসিনের বোতল নিয়ে নগরের জয়দেবপুরের রাজবাড়ি রোডের জেলা কার্যালয়ে প্রবেশ করে। ভেতরে ঢুকেই ফ্লোরে ও টেবিল চেয়ারে কেরোরিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে আশপাশের লোকজন দ্রুত পানি ঢেলে ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে পেলে। তবে আগুনে চেয়ার টেবিল ও ঘরের সিলিং পুড়ে গেছে।

জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর মহানগর কমিটি ঘোষণার পর পদবঞ্চিত হয়ে বিক্ষুদ্ধ নেতারা তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

ছাত্রদল নেতা রাজুর দাবি, যারা অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল না, তারাই পদ পেয়েছে। আর সে নিজে সব সময় দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল এবং অনেকগুলো মামলার আসামি। এরপরও তাকে মূল্যায়ন না করে পদ বঞ্চিত করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451