বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চান্দিনায় বাস চাপায় মিল শ্রমিকের মৃত্যু  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

 

 

শরিফুল ইসলাম চান্দিনা :

চান্দিনায় বাস চাপায় সফিউল্লাহ (২২) নামে এক মিল শ্রমিকের মৃত্যু ঘটেছে। সোমবার (১৫ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন সানানগর ঊষা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিউল্লাহ দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে ঊষা জুট মিলের শ্রমিক বলে জানাযায়।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, মিল সংলগ্ন মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (সার্জেন্ট) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451