মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

শ্রাবন্তীর সংসার ভাঙনের মুখে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪৯১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ

ভাঙনের মুখে ইপসিতা শবনম শ্রাবন্তীর সংসার। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রাবন্তীকে গত ৭ মে তাঁকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তাঁর স্বামী মোহাম্মদ খোরশেদ আলম। বগুড়া সদরের কালীতলার শিববাড়ি সড়কে বাবার বাসার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয় বলে শ্রাবন্তী কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তালাকের নোটিশ আমার বোড় বোনের নামের রেজিস্ট্রেশন করে পাঠানো হয়েছে বলে আমি জেনেছি। যেহেতু আমার বড় বোন যুক্তরাষ্ট্রে থাকেন তাই এটা আমরা কেউই গ্রহণ করতে পারিনি।

খোরশেদ আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি এনটিভির মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) ছিলেন। এছাড়াও চ্যানেল নাইনেও কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রে থাকতেই স্বামীর পাঠানো তালাকের এই নোটিশের খবর পেয়েছেন শ্রাবন্তী। নিজের সংসারের ভাঙন ঠেকাতে গত ২৫ জুন শ্রাবন্তী দেশে ফিরেছেন। শ্রাবন্তী ও খোরশেদ আলমের ঘরে দুই সন্তান রয়েছে তাঁদের বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স সাত আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে তিন বছর।

দেশে ফিরে স্বামীর সাথে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান শ্রাবন্তী। গতকাল শনিবার রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি লিখেছেন, কেন এমন করছ? দাও না আমাদের মাফ করে। এক ঘর দরকার নাই, কিন্তু এক ছাদের নিচে থাকি আমরা। বাচ্চাদের প্রতি একটু দয়া করো।

তিনি বলেন, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, কখনো ছেড়ে যাবে না। এখন কেন ছেড়ে গেছ? আমাদের বাচ্চাদের ভাঙা পরিবারে বড় হতে দিয়ো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাদের বাচ্চাদের মানসিকভাবে ভেঙে দিও না।

শ্রাবন্তী খিলগাঁও থানায় নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন জানিয়ে কালের কণ্ঠকে বলেন, আমি বাধ্য হয়ে মামলা করেছি। আলম আমাকে না জানিয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সে আকবার হলেও আমার সাথে আলোচনা করতে পারতো। কিন্তু করেনি তাই বাধ্য হয়ে আমি মামলা করেছি। কিন্তু আমি চাই আমার সংসার টিকে থাকুক।

কা/ক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451